ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ৫ জানুয়ারি, ২০২৫ তারিখ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দর পতনের শীর্ষে উঠে এসেছে কেয়া কসমিটিকস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৫০ পয়সা বা ৯.৪৩ শতাংশ। এদিকে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার দর আগের দিনের তুলনায় ৪.২৩ শতাংশ কমে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং ফার্স্ট ফাইন্যান্স লিমিটেডের শেয়ার দর ৩.১৩ শতাংশ কমে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও লুজার তালিকায় রয়েছে- সাফকো স্পিনিংস, নূরানী ডাইয়িং, ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড ওয়ান, জেনারেশন নেক্সট ফ্যাশনস, জাহিন স্পিনিং, প্রাইম লাইফ ইন্স্যুরেন্স এবং লিগেসি ফুটওয়্যার।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
























Recent Comments