ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং ফুডস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটি ১৫ কোটি ৬৭ লাখ ৯ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইয়াকিন পলিমার লিমিটেড শেয়ার লেনদেন করেছে ১৫ কোটি ৯ লাখ ৫ হাজার টাকার। এবং এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ১৩ কোটি ৩৫ লাখ ২ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- এ্যাপেক্স ফুটওয়ার, ওয়েস্টান মেরিন, খুলনা প্রিন্টিং, দেশবন্ধু পলিমার, খান ব্রাদাস, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালে এবং জেমিনি সি ফুড লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments