ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের তিন কোম্পানির শেয়ার লেনদেন ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের পর আগামী ১১ ডিসেম্বর, রোববার চালু হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আলোচ্য দিনটিতে ইস্টার্ন ক্যাবলস, ফার্মা এইডস এবং ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রি লিমিটেডের শেয়ার লেনদেন চালু হবে। রেকর্ড ডেটের কারণে আজ কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ রয়েছে।
উল্লেখ্য, কোম্পানিগুলো এর আগে স্পট মার্কেটে শেয়ার লেনদেন করেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments