বৃহস্পতিবার, ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদলংকাবাংলা ফাইন্যান্স লভ্যাংশ ঘোষণা করেছে
spot_img
spot_img

লংকাবাংলা ফাইন্যান্স লভ্যাংশ ঘোষণা করেছে

ডেইলি শেয়ারবাজার ডেস্ক:

লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমাপ্ত বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৭ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ।

আজ সোমবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় আলোচিত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর ওই লভ্যাংশ ঘোষণা করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

গত বছরে কোম্পানিটির এককভাবে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৪৩। আগের বছর একই সময়ে ছিল ১. ৪০ টাকা।

আলোচিত বছরে কোম্পানিটি সমন্বিত শেয়ার প্রতি আয় হয়েছে ০.৯৮ টাকা। আগের বছর একই সময়ে ছিল ০. ৮৫ টাকা।

সমন্বিতভাবে কোম্পানিটি শেয়ার প্রতি ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ২. ৬৬ টাকা (ঋণাত্মক)। আগের বছর ছিল ৩.৩০ ঢাকা (পজিটিভ)।

গত ৩১ ডিসেম্বর শেষে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৮.৪৮ টাকা।

আগামী ৭ সেপ্টেম্বর লংকাবাংলা ফাইন্যান্সের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৬ জুলাই।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments