ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সিলেট টেস্ট জয়ের স্বস্তি ঢাকা টেস্টের প্রথম দিনের প্রথম সেশনেই উবে গেছে। লাঞ্চে যাওযার আগে নিউজিল্যান্ডের স্পিনারদের ৪ উইকেট দিয়েছে বাংলাদেশ। একে একে ব্যর্থ হয়ে সাজঘরে ফিরেছেন দুই ওপেনার মাহমুদুল জয় ও জাকির হাসান। রান করতে পারেননি নাজমুল শান্ত ও মুমিনুল হক।

বাংলাদেশ প্রথম সেশনে ২৮ ওভার ব্যাটিং করে ৮০ রান করেছে। দ্বিতীয় সেশন শুরু করবেন মুশফিকুর রহিম ও তরুণ শাহাদাত হোসেন। পায়ের ইনজুরি নিয়ে খেলা মুশফিক ১৮ রান করেছেন। শাহাদাত খেলছেন ১৪ রানে।
প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৮৬ রানের ইনিংস খেলা জয় এদিন নতুন বলের ফাড়া কাটি ৪০ বলে দ্বিতীয় ব্যাটার হিসেবে ১৮ রানে আউট হন। মিরপুরের উইকেটে প্রথম সেশনেই বল বেশ স্পিন করেছে ও লাফিয়ে উঠছে। বাজে শট খেলে জাকির হাসান (৮) দলকে প্রথম বিপদে ফেলেন। কাট খেলতে গিয়ে উইকেট বিলিয়ে মুমিনুল হক (৫) দলের বিপদ বাড়ান। এরপর অধিনায়ক শান্ত (৯) ফিরলে ৪৭ রানে ৪ উইকেট হারিয়ে চূড়ান্ত ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।
নিউজিল্যান্ডের হয়ে উইকেট চারটি ভাগ করে নিয়েছেন দুই বাঁ-হাতি কিউই ব্যাটার এজাজ প্যাটেল ও মিশেল স্যান্টনার। এর আগে ঢাকা টেস্টেও টস পক্ষ আসে বাংলাদেশ দলের। অনুমিতভাবেই ব্যাটিং নেন শান্ত। বাংলাদেশ অপরিবর্তিত একাদশ নিয়ে খেলছে।
বাংলাদেশের একাদশ- মাহমুদুল হাসান, জাকির হাসান, নাজমুল হোসেন (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন, নুরুল হাসান (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম এবং শরীফুল ইসলাম।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments