শুক্রবার, ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদলাফার্জহোলসিমের ইপিএস কমেছে
spot_img
spot_img

লাফার্জহোলসিমের ইপিএস কমেছে

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) কমেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২৪) কোম্পানিটির একত্রিতভাবে শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৬৯ পয়সা। গত বছর একই সময়ে ১ টাকা ৪৭ পয়সা আয় ছিল।

এদিকে হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে বা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৪) কোম্পানিটির সমন্বিতভাবে ইপিএস হয়েছে ২.০৯ টাকা। গত বছরের একই সময়ে যা ছিল ৩ টাকা ১১ পয়সা। এই হিসেবে কোম্পানিটির আলোচিত সময়ের দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় কমেছে।

গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয় ১৬ টাকা ৬০ পয়সা। যা আগে ছিল ১৯ টাকা ১৪ পয়সা।

এছাড়া কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি ক্যাশ ফ্লো করেছে ২ টাকা ৩৪ পয়সা। আগে ছিল ৩ টাকা ৫৪ পয়সা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments