ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সাপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার, ৬ এপ্রিল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। বেড়েছে বেশিরভাগ শেয়ার দর। এদিন টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমেতে, আজ শেয়ারটির দর কমেছে ৫ টাকা ৯০ পয়সা বা ৬.৫৮ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৮৩ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়। এদিন স্ট্যান্ডার্ড সিরামিকসের ৬.৫৫ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় এবং স্টাইল ক্র্যাফটের ৫.৯১ শতাংশ দর কমে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ লুজার তালিকায় অবস্থান করছে আজিজ পাইপস, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, ইনটেক, আমরা টেকনোলজিস, সিটি জেনারেল ইন্সুরেন্স, নর্দান জুট ম্যানুফ্যাকচারিং এবং প্রগতি লাইফ ইন্সুরেন্স।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments