
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বুধবার ১৯ জুন, ২০২৪ তারিখ সপ্তাহের প্রথম কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর। এদিন দৈনিক লেনদেনে রয়েছে নেতিবাচক প্রভাব। দিন শেষে আজ ৫৮.৫৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে।
জানা যায়, আজ ১৯ জুন ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৮৫ শতাংশ বা ৪৩.৫৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৬১.৩৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৩.২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১২১.৩১ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২২.২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮৪৪.১৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৩২ টির, কমেছে ৯৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৪ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৫৮.৫৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৭ কোটি ৩৭ লাখ ৯৩ হাজার ৮৪ টি শেয়ার ৮১ হাজার ৭৬১ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ২৪৬ কোটি ৪৪ লাখ ০৫ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ঈদ-উল-আযহার আগে ১৩ জুন ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৬৮ শতাংশ বা ৩৪.৬১ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৫ হাজার ১১৭.৮১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৭.১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ১০৮.০৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৯.৬৯ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৮২১.৮৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ২২৪ টির, কমেছে ১১৩ টির এবং অপরিবর্তিত রয় ৫৯ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৫৬.৫৬ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ৯ কোটি ৯৮ লাখ ৪৯ হাজার ৮ টি শেয়ার ৯৯ হাজার ৪৭৯ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৪২৩ কোটি ১৪ লাখ ১৬ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ১৭৬ কোটি ৭০ লাখ ১১ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৪২ শতাংশ বা ৬১.২২ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৪ হাজার ৬০৮.৪৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৪৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৬ টির, কমেছে ৬৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ২১ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৬ কোটি ৮৭ লাখ ৭৬ হাজার ৪৭২ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.




























Recent Comments