মঙ্গলবার, ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদলেনদেন বাড়াতে মার্জিন ঋণে ফের সংশোধন
spot_img
spot_img

লেনদেন বাড়াতে মার্জিন ঋণে ফের সংশোধন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারের গতি ফেরাতে আবারও মার্জিন ঋণ প্রদানে সুবিধা প্রদান করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এখন থেকে যেসব কোম্পানি সর্বশেষ ৩টি আর্থিক বছরে ‘এ’ ক্যাটাগরিতে রয়েছে সেসব কোম্পানির শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রে মার্জিন ঋণ প্রদানের ক্ষেত্রে পি/ই (প্রাইস আর্নিং) রেশিও ৫০ বিবেচনা করতে হবে। তবে অবশ্যই কোম্পানিগুলোর পরিশোধিত মূলধন ৩০ কোটির নিচে থাকতে পারবে না।

উল্লেখ্য, গেল ১৮ এপ্রিল জারিকৃত নির্দেশনায় মূলধন ৫০ কোটি ছিলো যা কমিয়ে ৩০ কোটিতে নামিয়ে এনে আজ ৩ মে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, এর আগে ২০১০ সালে ১৫ জুন যেসব কোম্পানির পিই রেশি ৪০ এর বেশি থাকবে সেগুলোতে বিনিয়োগের ক্ষেত্রে মার্জিন ঋণ প্রদানে নিষেধাজ্ঞা জারি করা হয়। গত ১৮ এপ্রিল এ আইনটি বাতিল করে নতুন করে এ সংক্রান্ত বিষয়ে নির্দেশনা জারি করে নিয়ন্ত্রক সংস্থা। আজ পুনরায় কিছুটা সংশোধন করে নতুন নির্দেশনা জারি করেছে কমিশন। এক্ষেত্রে সর্বশেষ ৩ বছরে ‘এ’ ক্যাটাগরির আওতায় থাকা ৩০ কোটির পেইড আপের কোম্পানির শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রে মার্জিন ঋণ প্রদানের সীমা পিই রেশিও ৫০ ধরা হয়েছে। অর্থাৎ এসব শেয়ারের পিই রেশিও ৫০ এর বেশি হলে মার্জিন ঋণ দেওয়া যাবে না। উল্লেখিত কোম্পানি ছাড়া বাকি কোম্পানির শেয়ারে মার্জিন ঋণ প্রদানের ক্ষেত্রে আগের মতোই পিই রেশিও বিবেচনা করতে হবে বলে কমিশন সূত্রে জানা গেছে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/মু.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

আজ লেনদেনের শীর্ষে যারা

আজ দর বৃদ্ধির শীর্ষে যারা

আজ দর পতনের শীর্ষে যারা

Recent Comments