ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বুধবার ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে আইএফআইসি ব্যাংক পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির ১৪ কোটি ৫১ লাখ ২১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিকে ফু ওয়াং ফুড লিমিটেডের ১২ কোটি ৫৩ লাখ ১৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং মিডল্যান্ড ব্যাংকের ১২ কোটি ১ লাখ ৭১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকার তৃতীয় স্থান রয়েছে।
এছাড়াও আজ এ তালিকায় শীর্ষ স্থানে থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- রিলাইন্স ওয়ান দ্যা ফার্স্ট স্কিম অব রিলাইন্স ইন্স্যুরেন্স মিউচ্যুয়াল ফান্ড, লাভেলো, বেক্সিমকো ফার্মা, ওরিয়ন ইনফিউশন, সাইনপুকুর সিরামিকস, ইন্ট্রাকো এবং বিচ হ্যাচারি লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments