ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ২৪ আগস্ট, ২০২৫ তারিখে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে মালেক স্পিনিং মিলস পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির ৩৭ কোটি ৭৮ লাখ ৭৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিকে বেক্সিমকো ফার্মার ৩৪ কোটি ২৭ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং বিএসসির ৩১ কোটি ১৬ লাখ ৩৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ এ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো-ইনফরমেশন বিচ হ্যাচারি, আলিফ ইন্ডাস্ট্রিজ, সি পার্ল, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, ওরিয়ন ইনফিউশন, সোনালী পেপার এবং সিটি ব্যাংক পিএলসি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/আ

























Recent Comments