ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ২ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে সিটি ব্যাংক পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির ৪৫ কোটি ৬৯ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিকে তৌফিকা ফুডসের ৩৯ কোটি ৩৪ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং খান ব্রাদাসের ২ কোটি ৯১ লাখ ২৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ এ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- ওরিয়ন ইনফিউশন লিমিটেড, আইটি কনসালটেন্টস, রবি, ব্র্যাক ব্যাংক, অগ্নি সিস্টেমস, ইন্ট্রাকো এবং বিচ হ্যাচারি লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/আ


























Recent Comments