ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২২ আগস্ট, সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শুরুতেই বিক্রেতা সংকটে পড়ে হল্টেড হয়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের দুই কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি দুইটি হলো- ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স এবং সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড।
ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স: কোম্পানিটির সর্বশেষ শেয়ার লেনদেন হয়েছে ৮২ টাকা ৫০ পয়সা। আজ শেয়ারটির দর ৭ টাকা ৫০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে।
সমতা লেদার: সর্বশেষ শেয়ার লেনদেন হয়েছে ৭৯ টাকা ৮০ পয়সা। অর্থাৎ আজ শেয়ারটির দর ৭ টাকা ২০ পয়সা বা ৯.৯২ শতাংশ বেড়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments