মঙ্গলবার, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদলেনদেনের শেষ বেলায় ৩ কোম্পানি হল্টেড
spot_img
spot_img

লেনদেনের শেষ বেলায় ৩ কোম্পানি হল্টেড

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার, ১৯ ডিসেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক পতনের মধ্যে দিয়ে লেনদেন চলছে। সেই সাথে কমেছে বেশিরভাগ শেয়ারের দর। এ মন্দা বাজারেও লেনদেনের শেষ বেলায় বিক্রেতা সংকটে পড়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের তিন কোম্পানি। বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে কোম্পানিগুলো। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ অটোকারসের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৪০ টাকা ২০ পয়সা। আজ কোম্পানিটি শেয়ার লেনদেন শুরু করেছে ১৪১ টাকা ৭০ পয়সায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৫৪ টাকা ২০ পয়সায়। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর ১৪ টাকা বা ৯.৯৯ শতাংশ বেড়েছে।

এদিকে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানির লেনদেন শুরুর আজ দ্বিতীয় দিন। এদিন কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু করেছে ১৪ টাকা ৬০ পয়সায়। এবং সর্বশেষ লেনদেন দর হয়েছে ১৪ টাকা ৬০ পয়সা। কোম্পানিটির গত কালের ক্লোজিং দর ছিলো ১৩ টাকা ৩০ পয়সা। কোম্পানিটির শেয়ারের দর আজ ১ টাকা ৩০ পয়সা বা ৯.৭৭ শতাংশ বেড়েছে।

এছাড়াও আজ মুন্নো এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি লিমিটেড বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে। কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ৭৭৭ টাকা ৮০ পয়সা। আজ কোম্পানিটি শেয়ার লেনদেন শুরু করেছিলো ৭৬৫ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৮৩৬ টাকা ১০ পয়সায়। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর ৫৮ টাকা ৩০ পয়সা বা ৭.৫০ শতাংশ বেড়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments