
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ব্যাংকের সময় পরিবর্তনের সঙ্গে শেয়ারবাজারের লেনদেনের সময় পরিবর্তন এনেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আগামী ১৫ নভেম্বর থেকে লেনদেন চলবে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা ৫০ মিনিট পর্যন্ত। ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক লেনদেনে ফিরে আসায় বিএসইসি এই সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার বিএসইসির সহকারী পরিচালক মো: মোসাব্বির আল আশিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
উল্লেখ্য, প্রি-ওপেনিং সেশন ৫ মিনিট ১০টা ২৫ মিনিট থেকে সাড়ে ১০ টা পর্যন্ত ও পোস্ট ক্লোজিং সেশন ১০ মিনিট বা ২টা ৫০ মিনিট থেকে ৩টা পর্যন্ত ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মু.
































Recent Comments