মঙ্গলবার, ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাশরিফুল-হাসানে ৬ উইকেট হারাল শ্রীলঙ্কা
spot_img
spot_img

শরিফুল-হাসানে ৬ উইকেট হারাল শ্রীলঙ্কা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক:টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই লেগ বিফোর হয়েছিলেন পাথুন নিশাঙ্কা। রিভিউ নিয়ে বেঁচে গিয়ে কুশল মেন্ডিসের সঙ্গে ৭৪ রানের জুটি গড়েন তিনি। পরে নিশাঙ্কা ও কুশলকে তুলে নিয়েছেন পেসার শরিফুল ইসলাম। ওপেনার করুনারত্নে ও মিডলের ধনাঞ্জয়াকে তুলে নিয়েছেন হাসান মাহমুদ।

দুই ওভারে দুই উইকেট নিয়ে সেরা ব্রেক থ্রু দিয়েছেন শরিফুল। ছবি: এএফপি

শ্রীলঙ্কা ৩৯ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৩ রানে ব্যাট করছে। ক্রিজে থাকা উইকেটরক্ষক ব্যাটার সাদিরা সামারাবিক্রমা ৩৬ রান করেছেন। তার সঙ্গী অধিনায়ক দাশুন শানাকা।

এর আগে আউট হওয়া নিশাঙ্কা ৬০ বলে ৪০ রান করেছেন। কুশল মেন্ডিস ৭৩ বলে ছয়টি চার ও এক ছক্কায় ৫০ করে আউট হয়েছেন। করুণারত্নে ১৮ রান করে ফিরেছেন। তাসকিনের বলে আশালঙ্কা ক্যাচ দিয়েছেন ১০ রান করে। ধনাঞ্জয়া ফিরেছেন ব্যক্তিগত ৬ রানে।

এই ম্যাচে বাংলাদেশ একাদশে এসেছে এক পরিবর্তন। আটে ব্যাট করা আফিফ হোসেনকে বসিয়ে একাদশে নেওয়া হয়েছে বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদকে। এছাড়া ওপেনার নাঈম শেখ টিকে গেছেন একাদশে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments