বৃহস্পতিবার, ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআইপিওশর্ত দিয়ে ইউনিয়ন ব্যাংকের বড় আইপিও অনুমোদন
spot_img
spot_img

শর্ত দিয়ে ইউনিয়ন ব্যাংকের বড় আইপিও অনুমোদন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: শর্ত দিয়ে ব্যাংকিং খাতের ইউনিয়ন ব্যাংক লিমিটেডের বড় প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত ৭৯০তম কমিশন সভায় এ কোম্পানির আইপিও অনুমোদন দেওয়া হয়। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, পুঁজিবাজারে কোম্পানিটির ৪২ কোটি ৮০ লাখ শেয়ার ইস্যু করে ৪২৮ কোটি টাকা উত্তোলন করবে। উত্তোলিত অর্থ দিয়ে ব্যাংকটি এসএমই ও প্রজেক্ট অর্থায়ন, সরকারি সিকিউরিটিজ ক্রয়, পুঁজিবাজারে বিনিয়োগ এবং আইপিও খাতে ব্যয় করবে। ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক বিবরণী অনুযায়ী, পুন:মূল্যায়ন ছাড়া নেট অ্যাসেট ভ্যালু হয়েছে ১৬.৩৮ টাকা, শেয়ার প্রতি আয় (ইপিএস) ১.৭৭ টাকা এবং বিগত ৫ বছরের ভারিত গড় হারে শেয়ার প্রতি আয় (ওয়েটেড এভারেজ ইপিএস) ১.৮২ টাকা। কোম্পানির ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড এবং ব্রাক ইপিএল ইনভেস্টমেন্ট লিমিটেড।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ব্যাংকটিকে পুঁজিবাজারে ২০০ কোটি টাকা বিনিয়োগ করতে হবে। উল্লেখ্য, পুঁজিবাজারে তালিকাভুক্তির পূর্বে কোম্পানিটি কোন প্রকার লভ্যাংশ ঘোষণা, অনুমোদন বা বিতরণ করতে পারবে না।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments