রবিবার, ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনশাকিবকে প্রশংসায় ভাসালেন মাহি
spot_img
spot_img

শাকিবকে প্রশংসায় ভাসালেন মাহি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: চিত্রনায়িকা মাহিয়া মাহি বর্তমানে স্বামী-সন্তান আর সংসার নিয়ে ব্যস্ত সময় পার করছেন। চলচ্চিত্রাঙ্গন থেকে কিছুটা দূরে রয়েছেন। গতকাল ৮ জুলাই হঠাৎ করেই সিনেমা দেখতে আসেন এই নায়িকা। রায়হান রাফি পরিচালিত ‘সুরঙ্গ’ সিনেমা দেখে প্রশংসায় ভাসালেন তিনি।

এ সময় তিনি বলেন, ’রাজনীতি ও মা হওয়ার কারণে অনেকদিন সিনেমা সংশ্লিষ্ট বিষয় থেকে দূরে ছিলাম। ফের সিনেমা রিলেটেড অনুষ্ঠানগুলোতে হাজির হচ্ছি। অনেকদিন পর ‘সুরঙ্গ’ সিনেমা দেখতে এসে মনে হয়েছে, এটা আমার পরিবারের অংশ। শিগগির আমি চলচ্চিত্রে ফিরবো। কিছু গল্প হাতে আছে। দেখছি, কোনটা দিয়ে কাজ শুরু করা যায়।

অন্যদিকে ‘প্রিয়তমা’ সিনেমা নিয়েও কথা বলেন মাহি। তিনি বলেন, ‘প্রিয়তমা’ সিনেমায় কি দারুণভাবে উপস্থাপন করা হয়েছে! সেটা অবাক হওয়ার মতোই। আমরা হলিউড বা বলিউড সিনেমার নায়কদের দেখি- তারা একেক সময় একক লুকে ধরা দেন। শাকিব ভাই তেমনি করেছেন।

এছাড়া এই সিনেমার গানগুলোও অনেক সুন্দর হয়েছে। ‘ঈশ্বর’ শিরোনামের গানটি যে কতবার দেখেছি তার হিসেব নেই। আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি বাঁচাতে এমন সিনেমাই দরকার।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments