বুধবার, ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeস্বাস্থ্য বার্তাশীতকালে রোজ স্নান না করার পরামর্শ গবেষকদের
spot_img
spot_img

শীতকালে রোজ স্নান না করার পরামর্শ গবেষকদের


ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শীতকালে সকালে কাজে যাবেন। অনেকেই বেরোনোর সময়ে স্নানে যেতে চান না। ঠান্ডা জল হোক কিংবা গরম জল, শীতকালে স্নান করাই কঠিন একদল মানুষের কাছে। কিন্তু দিনের পর দিন এমন চললে কি কোনও সমস্যা হতে পারে? রোজ স্নান না করলে কী হয়? চর্মরোগ বিশেষজ্ঞদের মতে, এ সময়ে রোজ স্নান করা আসলে শরীরের জন্য তেমন ভাল নয়। অন্যরা তা নিয়ে যতই ঠাট্টা করুন না কেন!

১) আমেরিকার চর্মরোগ চিকিৎসকরা জানাচ্ছেন, স্নান করার অভ্যাস শৌচের জন্য তত জরুরি নয়। বরং বিভিন্ন অঞ্চলের মানুষের স্নানের নিয়মে অনেকটাই রয়েছে সামাজিক ছুতমার্গ। অর্থাৎ, নিয়মিত স্নান করেন না মানেই অপরিচ্ছন্ন, এমন নয়।

২) গরম জলে বেশ অনেক ক্ষণ ধরে স্নান করা অভ্যাস? এতে কী ক্ষতি হয় জানেন? ত্বক আর্দ্র হওয়ার বদলে শুষ্ক হয়ে যেতে পারে। ফলে রোজ স্নান করলেও ১০ মিনিটের বেশি সময় ধরে না করাই ভাল।

৩) স্নান না করলে কিছু ব্যাকটিরিয়া জন্ম নেয় শরীরে। এ সময়ে ত্বক ভাল রাখতে সেই সব ব্যাকটিরিয়া খুব জরুরি। স্নান করলে সেই ব্যাকটিরিয়াগুলি চলে যায়। তাতে সমস্যা হতে পারে। তাই শীতকালে সপ্তাহে দু’-তিন বারের বেশি স্নান না করার পরামর্শ দিচ্ছেন চর্মরোগ চিকিৎসকরা।

৪) শীতকালে বেশি স্নান করলে নখেরও ক্ষতি হতে পারে। কারণ এই মৌসুমে নখের অবস্থা খারাপ থাকে। বার বার স্নান করলে নখ ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/পি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments