শুক্রবার, ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeস্বাস্থ্য বার্তাশীতে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য কী খাওয়াতে হবে
spot_img
spot_img

শীতে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য কী খাওয়াতে হবে

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শীতের কমন সমস্যা সর্দি, কাশি, গলাব্যথা এবং জ্বর। মোটামুটি বেশিরভাগ মানুষের এ সমস্যা দেখা দেয়। শিশুদের তো কথাই নেই। তারা ভাব প্রকাশ করতে জানে না, অনুভূতি বোঝাতে পারে না। তাছাড়া দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতার কারণে শিশুদের সমস্যা বেড়ে যায়।

ঋতু পরিবর্তনের সময়ে সন্তানদের সুরক্ষার জন্য বাবা-মায়েরা কত প্রচেষ্টাই না চালিয়ে যান। তারপরও শিশুরা প্রায়ই অসুস্থ হয়ে পড়ে। অনেকে জানেন না শীতকালে কেন শিশুরা এত অসুস্থ হয়, রোগ প্রতিরোধ করার জন্য কী কী খাওয়াতে হবে। চলুন আজকে জেনে নেই, শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য কী কী খাওয়াতে হবে-

ফল- পুষ্টিকর খাবারের মধ্যে অন্যতম ফল। শীতকালে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে শিশুদের ফল খাওয়ানো ভালো। খাবারের তালিকায় কমলা, আঙ্গুরের মতো ফল রাখতে পারেন। এগুলো ভিটামিন সি সমৃদ্ধ খাবার। এ খবারগুলো অনেক রোগ প্রতিরোধ করতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। যদি শিশুরা ফল খেতে না চায়, তাহলে জুস বানিয়ে খাওয়াতে পারেন।

দই- অবাক হতে পারেন। তবে হ্যাঁ, খাবার হজম থেকে শুরু করে অনেক উপকার রয়েছে দইয়ের। শীতকালে শিশুদের দই খাওয়ানো অত্যন্ত ভালো। দই শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং পাচনতন্ত্রকে সুস্থ ও সবল রাখে। দইয়ে পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম থাকে। এটি শিশুদের হাড় মজবুত করে।

স্ট্রবেরি- স্ট্রবেরি আমাদের দেশে দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে। এছাড়া রয়েছে ব্লু বেরি। এসব বেরিতে অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন প্রচুর পরিমাণে থাকে; যা শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে।

সবুজ শাকসবজি- শীতকালে সবুজ শাকসবজি দামে সস্তার পাশাপাশি বাজার বিপুল পরিমাণ থাকে। তাই শিশুদের পুষ্টিকর শাক সবজি যথেষ্ট খাওয়াতে পারেন; যা শিশুদের খাওয়ালে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এছাড়া এতে থাকা আঁশ পাচনতন্ত্রকে সুস্থ রাখে। তাই শিশুদের খাবারে পালং শাক, বাঁধাকপি, ব্রোকলির মতো সবুজ শাকসবজি নিয়মিত রাখুন। ভিটামিন সি, ভিটামিন কে এর মতো অনেক পুষ্টিগুণ উপাদান এতে আছে। সবজিগুলো শিশুদের খাবারে বা স্যুপ বানিয়ে দিতে পারেন। এগুলো সুস্বাদু এবং স্বাস্থ্যকর।

আদা- আদায় প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে; যা রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে। আদার সঙ্গে সামান্য পরিমাণে গুড় মিশিয়ে শিশুদের খাওয়াতে পারেন। এতে শিশুরা শীতকালে সংক্রামক রোগ থেকে সুরক্ষিত থাকবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments