রবিবার, ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণশেয়ার দর ও লেনদেন বেড়েছে
spot_img
spot_img

শেয়ার দর ও লেনদেন বেড়েছে

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বৃহস্পতিবার ০৬ এপ্রিল, সাপ্তাহের শেষ কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর ও দৈনিক লেনদেনের পরিমান। দিন শেষে আজ ১৮.৫৭ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ০৬ এপ্রিল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৫ শতাংশ বা ৩.১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২১৪.২০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৫৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৪৭.৮৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩.১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৯৮.৮৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩২৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬০ টির, কমেছে ৫৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ২০৫ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১৮.৫৭ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৭ কোটি ৬২ লাখ ৮২ হাজার ১০৫টি শেয়ার ১ লাখ ১৫ হাজার ৫২৯ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৬১২ কোটি ৩১ লাখ ৯০ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ০৫ এপ্রিল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০২ শতাংশ বা ১.৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২১১.০২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৪৬.২৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১.০৪ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২০২.০৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩০৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫২ টির, কমেছে ৬৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯০ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ১৭.০৪ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৭ কোটি ২৮ লাখ ৯৮ হাজার ৪৭৯টি শেয়ার ১ লাখ ৪ হাজার ৩০ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫২৭ কোটি ৩৬ লাখ ৯৬ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৮৪ কোটি ৯৪ লাখ ৯৪ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০২ শতাংশ বা ৪ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৮ হাজার ৩০৪.২৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১২৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ৩১টির, কমেছে ৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ৬ কোটি ৪০ লাখ ৮ হাজার ৮৪৪ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭ কোটি ৮৭ হাজার ৭৪৮ টাকা। সে হিসেবে আজ লেনদেন কমেছে ৬০ লাখ ৭৮ হাজার ৯০৪ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments