ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ৫ মার্চ, রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শুরু হয়েছে। সেই সাথে বেশিরভাগ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। আজ সকাল ১১টা ১২ মিনিট পর্যন্ত ডিএসইতে ১৮২ কোটি ৯৫ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২৪.৯৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৩৮ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫.৫৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৭.১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২২৩পয়েন্টে।
ডিএসইতে ২৬৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩৬ টির, কমেছে ১১ টির এবং অপরিবর্তিত রয়েছে ১১৯ টির।
এছাড়াও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এ সময় পর্যন্ত সিএসইতে ২ কোটি ১৭ লাখ ৪৫ হাজার ২০৯ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.




























Recent Comments