
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট : সরকার ঘোষিত আগামী ১ থেকে ৭ জুলাই পর্যন্ত কঠোর লকডাউনে সীমিত পরিসরে খোলা থাকবে দেশের উভয় শেয়ারবাজার।
এ সময়কালে শেয়ারবাজারে লেনদেন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে। ব্যাংকিং কার্যক্রমের সঙ্গে সঙ্গতি রেখে শেয়ারবাজার খোলা রাখার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, লকডাউনে ব্যাংকিং কার্যক্রম চালু রাখাবে বাংলাদেশ ব্যাংক। তাই বিনিয়োগকারীদের স্বার্থে ব্যাংকিং কার্যক্রমের সঙ্গে সঙ্গতি রেখে শেয়ারবাজারের লেনদেন চালু থাকবে। লকডাউনেও শেয়ারবাজারের লেনদেন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে।’
































Recent Comments