ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি শ্যামপুর সুগার মিলস লিমিটেডের শেয়ারের দর কোনো মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই অস্বাভাবিক ভাবে বেড়েছে। এ তথ্যই ডিএসইকে জানিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিক ভাবে বাড়ার কারণে ডিএসই নোটিস দিলে তার জবাবে কোম্পানি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর এ ভাবে বাড়ছে।
ডিএসইতে গত ০১ মার্চ, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার দর ছিল ৬৩.১০ টাকা। ১৩ মার্চ, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার দর ৯০.৮০ টাকায় উন্নীত হয়েছে। এভাবে দর বাড়ায়, অস্বাভাবিক মনে করছেন ডিএসই কতৃপক্ষ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


























Recent Comments