ডেইলি শেয়ারবাজার ডেস্ক: কদিন আগে সূরজ নাম্বিয়ার সঙ্গে বৈবাহিক সম্পর্কের বিচ্ছেদ ঘটিয়েছেন বলিউড তারকা মৌনী রায়। যদিও এই বিবাহবিচ্ছেদ নিয়ে কোনো মন্তব্য করেননি তারা। এরপরও নানারকম খবর রটে চলেছে।
এবার মৌনীকে নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করে বসেছেন ভারতীয় সাংবাদিক ও ইনফ্লুয়েন্সার সিমি চন্দোক। তিনি দাবি করেছেন, বলিউড তারকাদের সব গতিবিধির খবর রাখেন তিনি। তারই পরিপ্রেক্ষিতে সংসার ভাঙা নিয়ে মৌনীর বিরুদ্ধে অভিযোগ এনেছেন সিমি।
বলেছেন, মৌনী নাকি সারাক্ষণ মদের নেশায় আচ্ছন্ন থাকেন। অভিনেত্রী দিশা পাটানির সঙ্গেও তার বন্ধুত্বটা স্বাভাবিক নয় তার। এই দুই অভিনেত্রীর অতিমাত্রার মেলামেশাও নানা কারণে সন্দেহজনক। আর এটাই সূরজের সঙ্গে মৌনীর বিচ্ছেদের মূল কারণ।
আনন্দবাজারসহ ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানা গেছে, মৌনী রায়ের বিরুদ্ধে অভিযোগ এনে সিমি চন্দোক জানিয়েছেন, বলিউডের বেশকিছু তারকাকে পানশালার বাইরেও টলমল অবস্থায় দেখা যায়। তাদের মধ্যে মৌনী অন্যতম। শুধু মদ্যপই নয়, ব্যক্তিজীবনেও ভীষণ অগোছালো ও অসামাজিক মৌনী। তিনি এ পর্যন্ত মৌনীর এমন কোনো ভিডিও দেখিনি, যেখানে তাকে স্বাভাবিক বলে মনে হয়েছে।’
মৌনীর ব্যক্তিগত জীবন বারবার আলোচিত হয়েছে নেটিজেনদের মাঝে। অনেকের মতে, মৌনী ও অভিনেত্রী দিশা পাটানির সম্পর্ক নাকি বন্ধুত্বের থেকেও গভীর। সেটাই নাকি অভিনেত্রীর বিবাহিত জীবনে প্রভাব ফেলেছে। যদিও মাঝে দিশার সঙ্গে পাঞ্জাবি গায়ক তালবিন্দরের প্রেমের গুঞ্জন শোনা গেছে। তারপরও দিশাকে কটাক্ষ করতে ছাড়েননি নেটিজেনরা।
এরপর কথা বলেছেন মৌনীর স্বামী সুরজ। তিনি সাফ বলে দেন ‘মৌনী ও আমার সম্পর্ক ভাঙার পর এখন কিছু বন্ধুর নাম টানা হচ্ছে। তাদের সঙ্গে আমার বিচ্ছেদের কোনো সম্পর্ক নেই।’
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ





























Recent Comments