ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) বিডিংয়ের ক্ষেত্রে কমিশনের আইন মোতাবেক বিডিং না করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আজ বুধবার (২১ অক্টোবর) বিএসইসির ৭৪৫তম সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিএসইসির তথ্যমতে, ওয়ালটন হাইটেক ইন্ড্রাস্ট্রিজ লিমিটেডসহ পরবর্তী অন্যান্য সকল প্রাথমিক গণ প্রস্তাব (আইপিও) বিডিংয়ের ক্ষেত্রে কোন উপযুক্ত বিনিয়োগকারী কমিশনের আইন মোতাবেক বিডিং করেছে কিনা সে বিষয়ে ব্যাখ্যা তলব করা হবে। ব্যাখ্যা সন্তোষজনক না হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম


































Recent Comments