
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বে-মেয়াদি সন্ধানী এএমএল এসএলআইসি ফিক্সড ইনকাম ফান্ডের (‘Sandhani AML SLIC Fixed Income Fund (Open (end)’) এর খসড়া প্রসপেক্টাস অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ অনুষ্ঠিত কমিশনের ৮২৫তম সভায় এ অনুমোদন দেওয়া হয়। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা হচ্ছে ৫০ কোটি টাকা। এর মধ্যে উদ্যোক্তা ‘সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড’ ১০ কোটি টাকা প্রদান করেছে (ফাল্ডের প্রাথমিক আকারের ২০ শতাংশ) এবং বাকি টাকা সাধারণ বিনিয়োগকারীগণের জন্য উন্মুক্ত থাকবে। ফান্ডটির ইউনিট প্রতি অভিহিত মূল্য ১০ টাকা। উক্ত ফান্ডের সম্পদ ব্যবস্থাপক হলো ‘সন্ধানী অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড’। ফান্ডের ট্রাস্টি এবং কাস্টডিয়ান হিসেবে কাজ করছে যথাক্রমে ‘বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড’ এবং ‘ব্র্যাক ব্যাংক লিমিটেড’।
ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.


































Recent Comments