বৃহস্পতিবার, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণসপ্তাহজুড়ে উত্থানে পুঁজিবাজার
spot_img
spot_img

সপ্তাহজুড়ে উত্থানে পুঁজিবাজার

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: অবশেষে উত্থানে ফিরেছে দেশের পুঁজিবাজার। যার ফলে  ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের মূল্য সূচক বেড়েছে। পাশাপাশি বেড়েছে লেনদেন ও বাজার মূলধন। সপ্তাহজুড়ে ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স বেড়েছে ২১৩.৫৫ পয়েন্ট। আর সপ্তাহের ব্যবধানে ডিএসইতে টাকার অংকে লেনদেন বেড়েছে ২৮.৫৫ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, সপ্তাহজুড়ে ডিএসইতে ৩ হাজার ৯২৬ কোটি ১২ লাখ ৪৬ হাজার  টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল  ৩ হাজার ৫৪ কোটি ২৩ লাখ ৫৯ হাজার টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৮৭১ কোটি ৮৮ লাখ ৮৭ হাজার  টাকার বা ২৮.৫৫ শতাংশ লেনদেন বেড়েছে।

ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ২১৩ দশমিক ৫৫ পয়েন্ট বা ৩ দশমিক ৪২ শতাংশ বেড়ে ৬ হাজার ৪৫১ পয়েন্টে অবস্থান করছে।

গত সপ্তাহে বাজারমূলধনের শীর্ষ৩০  কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ৪৮ দশমিক ৩০ পয়েন্ট বা ২ দশমিক ০৯ শতাংশ বেড়ে ২ হাজার ৩৫৫ পয়েন্টে উঠেছে।

অন্যদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪২.০১ পয়েন্ট বা ৩ দশমিক ০৬ শতাংশ বেড়েছ।

ডিএসইতে গত সপ্তাহে ৩৯৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়। এর মধ্যে দাম বেড়েছে ৩৫৬টির, কমেছে ২২টির। আর ৯টির দাম ছিল অপরিবর্তিত।

অন্যদিকে ডিএসইতে বাজার মূলধনেও ইতিবাচক প্রভাব রয়েছে। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ১২ হাজার ২৭৪ কোটি ৬৯ লাখ ৬৯ হাজার  টাকা বা ২ দশমিক ৪২ শতাংশ বাজার মূলধন বেড়েছে।

সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৫০ লাখ ৮ হাজার ২ কোটি ৫০ লাখ ৯০ হাজার  টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৫২ লাখ ২ হাজার ৭৭ কোটি ২০ লাখ ৫৯ হাজার  টাকায়।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments