ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এসবিএ কমার্স ব্যাংক। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৫ শতাংশ। কোম্পানিটি ৫ হাজার ২৬৬ বারে ৯৮ লাখ ৬০ হাজার ৭৬৫টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২০ কোটি ৪২ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা ফরচুন সুজের বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ০৫ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ৩৬৪ বারে ১ কোটি ২৩ লাখ ৮৯ হাজার ৩২০টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৩৪ কোটি ৬৩ লাখ ৯০ হাজার টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা এনআরবি কমার্শিয়াল ব্যাংকের দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ২৩ শতাংশ। কোম্পানিটি ৪ হাজার ৬৭৪ বারে ২ কোটি ৩৬ লাখ ৪১ হাজার ৩৫৪টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭৯ কোটি ৯১ লাখ ৪০ হাজার টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সোনালী পেপারের ৭.১১ শতাংশ, শূরইদ ইন্ডাস্ট্রিজের ৬.৭৮ শতাংশ, আইএফআইসি ব্যাংকের ৫.০৬ শতাংশ, প্রাইম ইসলামী লাইফের ৪.০২৯ শতাংশ, ব্রিটিশ আমেরিকান ট্যোবাকোর ৩.৭৬ শতাংশ, আল আরাফা ইসলামী ব্যাংকের ৩.৪৪ শতাংশ এবং এবি ব্যাংকের শেয়ার দর ৩.৪০ শতাংশ বেড়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অমি.
































Recent Comments