রবিবার, ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনসবচেয়ে সস্তা উপহার আমির খান দিয়েছিল: জুহি চাওলা
spot_img
spot_img

সবচেয়ে সস্তা উপহার আমির খান দিয়েছিল: জুহি চাওলা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: নব্বই দশকের জনপ্রিয় বলিউড অভিনেত্রী জুহি চাওলা। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। এই যাত্রায় সহশিল্পী হিসেবে পেয়েছেন শাহরুখ খান, আমির খানের মতো অভিনেতাকে।

রিয়েলিটি শো ‘ঝলক দিখলা জা’-এর চলতি সিজনে বিচারক হিসেবে উপস্থিত হয়েছিলেন জুহি চাওলা। এই পর্বে জুহির দীর্ঘ ক্যারিয়ার উদযাপন করা হয়। এ মঞ্চে সহশিল্পীদের নিয়ে মজার কিছু তথ্য জানান এই অভিনেত্রী।

এসময় সঞ্চালক ফারাহ খান জানতে চান, তারকাদের কাছ থেকে সবচেয়ে সস্তা উপহার কী পেয়েছেন? জবাবে জুহি চাওলা বলেন, ‘আপনি কি তার নাম জানতে চান? তার নাম হলো আমির খান।

ঘটনার বর্ণনা দিয়ে জুহি চাওলা বলেন, ‘তখন আমরা কেবল তারকা হয়ে উঠছি। একবার এক জন্মদিনের বিকালে আমির আামাকে ফোন করে বাড়িতে আসতে চায়। বাড়িতে এসে আমির আমাকে শুভেচ্ছা জানায়। আমিরকে দেখে বাড়ির সবাই তো উচ্ছ্বসিত। আমির বসে ছোট একটা চকোলেটের প্যাকেট খুলে আমাকে দিয়ে বলে এটা তোমার জন্য আমার উপহার।

আমির খান ও জুহি চাওলা একসঙ্গে বড় পর্দায় যাত্রা শুরু করেছিলেন। তখন থেকেই তাদের বন্ধুত্বের সূচনা। পরবর্তীতে সেই বন্ধুত্ব আরো মজবুত হয়। ‘কেয়ামত সে কেয়ামত তক’, ‘হাম হ্যায় রাহি পেয়ার কে’-এর মতো ব্যবসাসফল সিনেমা উপহার দেন তারা। কিন্তু ‘ইশক’ সিনেমার শুটিংয়ে সামান্য ঝামেলা হয় দুজনের। এ কারণে সাত বছর কথা বলেননি তারা। রিনা দত্তের সঙ্গে বিচ্ছেদের সময়ে অভিমান ভুলে আমির খানের সঙ্গে কথা বলেন জুহি।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments