ডেইলি শেয়ারবাজার ডেস্ক: যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের এলাকা কোনো বাধা ছাড়াই অতিক্রম করেছে একাধিক ইরানি জাহাজ। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যুদ্ধ বন্ধে সমঝোতা স্মারক হওয়ার পর প্রথমবার কোনো ইরানি জাহাজ এ অংশ অতিক্রম করল। মঙ্গলবার এ তথ্য জানিয়েছে ইরানের আধা-সরকারি ফারস বার্তা সংস্থা।
সংস্থাটি জানিয়েছে, দুই দেশের মধ্যে সমঝোতার পর অন্তত তিনটি ইরানি তেলবাহী ট্যাংকার এবং প্রয়োজনীয় পণ্য বহনকারী দুটি কার্গো জাহাজ মার্কিন নৌ অবরোধ অতিক্রম করেছে।
ফারসের খবরে বলা হয়, ভিএলসিসি শ্রেণির একটি বৃহৎ ইরানি তেলবাহী জাহাজ এবং গবাদিপশু পরিবহনে ব্যবহৃত আরেকটি জাহাজ আন্তর্জাতিক জলসীমা থেকে অগ্রসর হয়েছে ইরানের বন্দরের দিকে।
এ ছাড়া তেল বহনকারী আরও একটি ইরানি ট্যাংকার ওমান উপসাগর অতিক্রম করে নির্ধারিত রপ্তানি বন্দরের দিকে গেছে বলে জানিয়েছে ফারস। তবে গন্তব্য বন্দরের বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।
ওয়াশিংটন ও তেহরানের মধ্যে মধ্যস্থতায় নেতৃত্ব দেওয়া পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সোমবার ভোরে ঘোষণা করেন, দীর্ঘ ও নিবিড় আলোচনার পর যুক্তরাষ্ট্র ও ইরান একটি সমঝোতায় পৌঁছেছে। এর আওতায় লেবাননসহ সব ফ্রন্টে সামরিক অভিযান তাৎক্ষণিক ও স্থায়ীভাবে বন্ধ করার ঘোষণা দিয়েছে উভয় পক্ষ।
শুক্রবার সুইজারল্যান্ডে সই হওয়ার কথা রয়েছে চুক্তিটি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ




























Recent Comments