ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সমাপ্ত সপ্তাহে অর্থাৎ ১৬ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ পর্যন্ত এই ৫ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ারের দর কমেছে ২২.৩০ শতাংশ। এদিকে তুং হাই নিটিং এন্ড ডাইংয়ের শেয়ারের দর ১৩.৮৯ শতাংশ কমে এ তালিকার দ্বিতীয় এবং নুরানী ডাইংয়ের শেয়ারের দর ১২.৫০ শতাংশ কমে এ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় আরোও রয়েছে- আরএকে সিরামিক্স (বাংলাদেশ), এপোলো ইস্পাত কমপ্লেক্স, ভিএফএস থ্রেড ডাইং, ফার্স্ট ফাইন্যান্স, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন, তাল্লু স্পিনিং এবং পিপলস লিজিং এন্ড ফাইন্যান্স সার্ভিসেস।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments