রবিবার, ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনসাইফ আলীর হামলাকারী গ্রেপ্তার
spot_img
spot_img

সাইফ আলীর হামলাকারী গ্রেপ্তার

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বলিউড তারকা সাইফ আলী খানের ওপর হামলার ঘটনায় মূল অভিযুক্তকে অবশেষে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। রোববার ভোরে ঠাণে এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পুলিশের তথ্য অনুযায়ী, ধরা পড়ার ভয়ে অভিযুক্ত মোহাম্মদ সাজ্জাদ নিজের নাম পরিবর্তন করে বিজয় দাস নামে পরিচয় দিচ্ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত পুলিশের জালে ধরা পড়তেই হলো তাকে।

মুম্বাই পুলিশের একজন কর্মকর্তা জানান, অভিযুক্তকে থাণের একটি ঝোপের মধ্যে শুকনো ঘাসের ওপর ঘুমন্ত অবস্থায় পাওয়া যায়। সেখান থেকেই তাকে আটক করা হয়। অভিযানের সময় তার কাছ থেকে একটি ধারালো কাস্তে ও তোয়ালে উদ্ধার করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে সাজ্জাদ স্বীকার করেছেন যে, তিনি সাইফ আলী খান এবং করিনা কাপুরের বাড়িতে প্রবেশ করে তাদের ওপর হামলা চালিয়েছিলেন। তবে হামলার কারণ সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।

পুলিশ জানায়, অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং হামলার প্রকৃত উদ্দেশ্য উদঘাটনের চেষ্টা চলছে।

উল্লেখ, গত বৃহস্পতিবার ভোরে মুম্বাইয়ের বান্দ্রায় সাইফ আলী খানের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। হামলাকারী তাকে ছুরি দিয়ে ছয়বার আঘাত করে। গুরুতর আহত অবস্থায় সাইফকে হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তার সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন। এ ঘটনার পর বলিউডে নিরাপত্তা ইস্যু নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/টি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments