ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান সাউথইস্ট ব্যাংক ফার্স্ট পারপেচুয়াল বন্ডের লেনদেন আজ মঙ্গলবার ১৯ মার্চ, ২০২৪ তারিখ থেকে শুরু হচ্ছে। এই বন্ডের ডিএসই ট্রেডিং কোড হল “SEB1PBOND” এবং “কর্পোরেট বন্ড” সেক্টরের অধীনে ডিএসই স্ক্রিপ কোড হল “২৬০১৮”। প্রতিষ্ঠানটি ডিএসইতে ‘এন’ ক্যাটাগরিতে লেনেদেন শুরু করছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, এই বন্ডের ইস্যু মূল্য ৫ হাজার টাকা এবং প্রতিটি বন্ডের অভিহিত মূল্য ৫ হাজার টাকা। প্রতিষ্ঠানটির ইস্যু করা বন্ডের সংখ্যা ১ লাখ। বন্ডের কুপন রেট ৬ শতাংশ থেকে ১০ শতাংশ এবং কুপন পেমেন্ট ফ্রিকোয়েন্সি- অর্ধ-বার্ষিক।
উল্লেখ, এই বন্ডের ইস্যুকারী সাউথইস্ট ব্যাংক পিএলসি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments