ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সমাপ্ত সপ্তাহে অর্থাৎ ২৬ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত এই চার কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইসলামি কমার্শিয়াল ইন্সুরেন্সের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আলোচ্য সপ্তাহে শেয়ারটির দর ৪৫.৬০ শতাংশ বেড়েছে। গত সপ্তাহে শেয়ারটি সর্বমোট ৫৫ লাখ টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৩ লাখ ৭৫ হাজর টাকা। এছাড়াও দ্বিতীয় স্থানে থাকা ইউনিয়ন ক্যাপিটালের সর্বচ্চো দর বেড়েছে ১৭.৮৬ শতাংশ। এবং কোহিনূর কেমিক্যালের সর্বচ্চো দর বেড়েছে ১৩.৭৭ শতাংশ। কোম্পানিটি সাপ্তাহিক গেইনার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ইন্টারন্যাশনাল লিজিং, দেশ জেনারেল ইন্সুরেন্স, আনোয়ার গ্যালভানাইজিং, চার্টার্ড লাইফ ইন্সুরেন্স, বেঙ্গল উইন্ডসর, ফাস ফাইন্যান্স এবং বাংলাদেশ জেনারেল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড।
ডেইরি শেয়অরবাজার ডটকম/ই.
































Recent Comments