ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সমাপ্ত সপ্তাহে অর্থাৎ ২৯ জুন থেকে ৩ জুলাই, ২০২৫ তারিখ পর্যন্ত এই চার কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর কমেছে ১১.৩৪ শতাংশ। এদিকে স্টান্ডার্ড ব্যাংকের ৯.২৩ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় এবং তৌফিকা ফুডসের ৮.৭৩ শতাংশ দর কমে সাপ্তাহিক লুজারের তৃতীয় স্থানে রয়েছে।
সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় আরোও রয়েছে- রহিমা ফুড, চার্টার্ড লাইফ, সমতা লেদার কমপ্লেক্স , সোনারগাঁও টেক্সটাইল, দুলামিয়া কটন স্পিনিংস্, ইস্টার্ন ক্যাবলস এবং মুন্নো এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/আ


































Recent Comments