ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক দর পতনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, সপ্তাহজুড়ে কোম্পানিটির দর ১৬.৮১ শতাংশ কমেছে। আলোচ্য সপ্তাহে কোম্পানিটি সর্বমোট ১ কোটি ৭৯ লাখ ৫৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩৫ লাখ ৯১ হাজার টাকা। এদিকে দ্বিতীয় স্থানে থাকা বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজের গত সপ্তাহে সর্বোচ্চ দর কমেছে ১০.৭৭ শতাংশ। তাছাড়া প্রাইম টেক্সটাইলের ৮.২২ শতাংশ দর কমে লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
ডিএসইতে সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সোনারগাঁও টেক্সটাইলের ৭.৮৬, কেডিএস এক্সেসরিজের ৭.৭৪, হা-ওয়েল টেক্সটাইলের ৭.১৬, জুট স্পিনার্সের ৭.১০, সুহৃদ ইন্ডাস্ট্রিজের ৭.০৮, এমারেল্ড অয়েলের ৫.৬৬ এবং সি অ্যান্ড এ টেক্সটাইল লিমিটেডের ৫.৪৫ শতাংশ দর কমেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments