
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহজুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক টপটেন লুজার বা শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে রূপালী ব্যাংক পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, সমাপ্ত সপ্তাহে কোম্পানিটির শেয়ারের দর কমেছে ১৬.৬১ শতাংশ। এছাড়াও এডিএন টেলিকম লিমিটেডের দর ১১.৪৫ শতাংশ কমে তালিকার দ্বিতীয় এবং প্রিমিয়ার ব্যাংকের ৯.০৯ শতাংশ দর কমে সাপ্তাহিক লুজারের তৃতীয় স্থানে উঠে এসেছে।
শীর্ষে থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে– ইফাদ অটোস, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এইচ. আর. টেক্সটাইল, আবতাব অটোমোবাইলস, মেঘনা সিমেন্ট, এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং একমি পেস্টিসাইডস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments