ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সমাপ্ত সপ্তাহে অর্থাৎ ৭ থেকে ১১ জুলাই, ২০২৪ তারিখ পর্যন্ত এই ৫ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে আইবিবিএল মুদারাবা পারপ্যেচুয়াল বন্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আলোচ্য সপ্তাহে প্রতিষ্ঠানটির ইউনিটের দর কমেছে ১১.৫৫ শতাংশ। এদিকে ইউনিলিভার কনজ্যুমারের ৯.৩১ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ৯.২২ শতাংশ দর কমে সাপ্তাহিক লুজারের তৃতীয় স্থানে রয়েছে।
সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় আরোও রয়েছে- তুং হাই নিটিং, ক্রিস্টাল ইন্সুরেন্স, আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ড, প্যারামাউন্ট টেক্সটাইল, দেশ জেনারেল ইন্সুরেন্স, লিন্ডে বাংলাদেশ এবং সী পার্ল বিচ রিসোর্ট এন্ড স্পা লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.
























Recent Comments