ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সমাপ্ত সপ্তাহে অর্থাৎ ২৯ জুন থেকে ৩ জুলাই ২০২৫ তারিখ পর্যন্ত এই চার কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচ্য সপ্তাহে শেয়ারটির দর ৩১.২৫ শতাংশ বেড়েছে। এছাড়াও দ্বিতীয় স্থানে থাকা এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের সর্বচ্চো দর বেড়েছে ২০.৭২ শতাংশ। এবং রূপালী ব্যাংক পিএলসির সর্বচ্চো ২০ শতাংশ দর বেড়ে কোম্পানিটি সাপ্তাহিক গেইনার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ইউনিয়ন ক্যাপিটাল, মিডল্যান্ড ব্যাংক, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, ডিজিআইসি, ন্যাশনাল ফীড মিল, মেঘনা ইন্সুরেন্স এবং ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments