রবিবার, ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদসাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে যারা
spot_img
spot_img

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে যারা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বিদায়ী সপ্তাহে (০১-০৫ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে মতিন স্পিনিং মিলসের। সপ্তাহজুড়ে প্রতিষ্ঠানটির দর বেড়েছে ২৬.৩৮ শতাংশ। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ৮৩ টাকা ৪০ পয়সা, যা বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে বেড়ে দাঁড়ায় ১০৫ টাকা ৪০ পয়সায়। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ওয়াইমেক্স ইলেকট্রোডস। বিদায়ী সপ্তাহে প্রতিষ্ঠানটির দর বেড়েছে ২১.৮৮ শতাংশ। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে এর ক্লোজিং দর ছিল ১২ টাকা ৮০ পয়সা, যা সপ্তাহ শেষে দাঁড়ায় ১৫ টাকা ৬০ পয়সায়।

তালিকার তৃতীয় স্থানে থাকা এনভয় টেক্সটাইলের দর বেড়েছে ১৬.৫৭ শতাংশ। আগের সপ্তাহে প্রতিষ্ঠানটির শেয়ার দর ছিল ৭০ টাকা ৬০ পয়সা, যা বিদায়ী সপ্তাহে বেড়ে ৮২ টাকা ৩০ পয়সায় পৌঁছেছে। এছাড়া, সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলসের ১৬.৩০ শতাংশ (১৩ টাকা ৫০ পয়সা থেকে ১৫ টাকা ৭০ পয়সা), শার্প ইন্ডাস্ট্রিজের ১৩.৭৬ শতাংশ (১০ টাকা ৯০ পয়সা থেকে ১২ টাকা ৪০ পয়সা), ইউনিয়ন ক্যাপিটালের ১৩.৩৩ শতাংশ (৪ টাকা ৫০ পয়সা থেকে ৫ টাকা ১০ পয়সা), শমরিতা হাসপাতালের ১৩.১৭ শতাংশ (২০ টাকা ৫০ পয়সা থেকে ২৩ টাকা ২০ পয়সা), সিলভা ফার্মাসিউটিক্যালসের ১২.৬২ শতাংশ (১০ টাকা ৩০ পয়সা থেকে ১১ টাকা ৬০ পয়সা), ড্যাফোডিল কম্পিউটার্সের ১২.৩৬ শতাংশ (৮ টাকা ৯০ পয়সা থেকে ১০ টাকা) এবং বাংলাদেশ অটোকারসের ১২.২০ শতাংশ (১৬৩ টাকা ৯০ পয়সা থেকে ১৮৩ টাকা ৯০ পয়সা)।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments