ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ৩৬০.৮০ টাকায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৯৩.৬০ টাকা বা ৩৫.০৩ শতাংশ বেড়েছে। তাছাড়া ইন্দো-বাংলার ৩০.৪৮ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় এবং ওরিয়ন ইনফিউশনের ২৬.২২ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
সাপ্তাহিক গেইনারের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- নাভানা সিএনজি, আফতাব অটোমোবাইলস, পেপার প্রসেসিং, মুন্নু সিরামিক, ইস্টার্ন হাউজিং, ইনফর্মেশন সার্ভিসেস এবং এপেক্স ফুডস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments