ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সমাপ্ত সপ্তাহে অর্থাৎ ১৭ সেপ্টেম্বর থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত এই পাঁচ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আলোচ্য সপ্তাহে শেয়ারটির দর ৩৩.৪৩ শতাংশ বেড়েছে। গত সপ্তাহে শেয়ারটি সর্বমোট ৭৭ কোটি ১৬ লাখ ০৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৫ কোটি ৪৩ লাখ ০৩ হাজার। এছাড়াও দ্বিতীয় স্থানে থাকা রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সর্বচ্চো দর বেড়েছে ২৯.৯৩ শতাংশ। এবং ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সর্বচ্চো ২২.৪১ শতাংশ দর বেড়ে। কোম্পানিটি সাপ্তাহিক গেইনার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- খান ব্রাদাস, দেশ জেনারেল ইন্স্যুরেন্স, ইউনাইটেড ইন্স্যুরেন্স, সি পার্ল বিচ রিসোর্ট, বিডিকম অনলাইন, কর্নফুলি ইন্স্যুরেন্স এবং ডেফোডিল কম্পিউটারস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments