
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সমাপ্ত সপ্তাহে অর্থাৎ ২৮ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ পর্যন্ত এই পাঁচ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচ্য সপ্তাহে শেয়ারটির দর ৬০.২৬ শতাংশ বেড়েছে। গত সপ্তাহে শেয়ারটি সর্বমোট ১১৭ কোটি ৩১ লাখ ৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন লেনদেন হয় ২৩ কোটি ৪৬ লাখ ৩ হাজার টাকা। এছাড়াও দ্বিতীয় স্থানে থাকা সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সর্বচ্চো দর বেড়েছে ৫৯.৫০ শতাংশ। এবং মালেক স্পিনিং মিলস লিমিটেডের সর্বচ্চো ৩৪.০১ শতাংশ দর বেড়ে। কোম্পানিটি সাপ্তাহিক গেইনার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- আরামিট সিমেন্ট, আফতাব অটোমোবাইলস, এস.এস স্টিল, ইভিন্স টেক্সটাইল, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, শাশা ডেনিম এবং কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments