ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সমাপ্ত সপ্তাহে অর্থাৎ ৬ অক্টোবর থেকে ৯ অক্টোবর ২০২৪ তারিখ পর্যন্ত এই চার কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে অগ্নি সিস্টেমস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচ্য সপ্তাহে শেয়ারটির দর ২২.৯৯ শতাংশ বেড়েছে। এছাড়াও দ্বিতীয় স্থানে থাকা রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টাস লিমিটেডের সর্বচ্চো দর বেড়েছে ১৫.৮১ শতাংশ। এবং ফু-ওয়াং ফুডস লিমিটেডের সর্বচ্চো ১৪.৭৫ শতাংশ দর বেড়ে কোম্পানিটি সাপ্তাহিক গেইনার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ফু-ওয়াং সিরামিক, এস আলম কোল্ড রোলেড স্টিলস, সালভো কেমিক্যাল, গ্লোবাল হেভি কেমিক্যালস, ইনট্রেকো রিফুয়েলিং, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো এবং প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments