
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ২০ খাতের মধ্যে ৪ খাতের শেয়ারদর কমেছে। দর কমাতে ৪ খাতের বিনিয়োগকারীরা সাপ্তাহিক রিটার্নে লোকসানে রয়েছেন। ইবিএল সিকিউরিটিজের সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য পাওয়া গেছে।
সাপ্তাহিক রিটার্নে লোকসানে থাকা খাতগুলো হলো: পাট, সাধারণ বিমা, জীবন বিমা এবং পেপার ও প্রিন্টিং খাত।
খাতগুলোর মধ্যে সবচেয়ে বেশি লোকসানে রয়েছেন পাট খাতের বিনিয়োগকারীরা। এখাতের বিনিয়োগকারীরা লোকসান গুনছেন ২ শতাংশ।
দ্বিতীয় সর্বোচ্চ লোকসানে রয়েছেন সাধারণ বিমা খাতের বিনিয়োগকারীরা। এখাতের বিনিয়োগকারীরা লোকসান গুনছেন ১.২০ শতাংশ।
তৃতীয় সর্বোচ্চ লোকসানে রয়েছেন জীবন বিমা খাতের বিনিয়োগকারীরা। এখাতের বিনিয়োগকারীরা লোকসান গুনছেন ০.৫০ শতাংশ।
সর্বশেষ পেপার ও প্রিন্টিং খাতের বিনিয়াগকারীর ০.২০ শতাংশ লোকসান গুণছেন।
বিদায়ী সপ্তাহে ট্যানারী খাতের দর অপরিবর্তিত ছিল।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম.
































Recent Comments