ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে ২০ খাতের মধ্যে দর কমেছে ৯ খাতে। দর বেড়েছে ৭ টি খাতের এবং ৪ খাতে দর অপরিবর্তিত রয়েছে। ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, সমাপ্ত সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে জীবন বীমা ও সাধারণ বীমা খাতে। এই খাতে ২ শতাংশ দর কমেছে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে পাট খাত। এই খাতে ১.০৩ শতাংশ দর কমেছে। এবং ট্যানারি খাতে ০.০৯ শতাংশ দর কমে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে দর কমেছে- সিমেন্ট খাত, ভ্রমণ-অবকাশ খাত, ব্যাংক খাত, মিউচ্যুয়াল ফান্ড খাত এবং প্রকৌশল খাত।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ এম আর.
































Recent Comments