ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে ২০ খাতের মধ্যে দর বেড়েছে ১৯ খাতেই। এবং একটি খাতে দর কমেছে। ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, সমাপ্ত সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে সেবা ও আবাসন খাতে। এই খাতে ১২.২০ শতাংশ দর বেড়েছে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ভ্রমণ ও অবকাশ খাত। এই খাতে ৭.৯০ শতাংশ দর বেড়ে। সিমেন্ট খাতে ৫.২০ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকায় থাকা অন্যান্য খাতগুলোর মধ্যে পাট খাতে ৫.২০ শতাংশ, পেপার ও প্রিন্টিং খাতে ৪.৮০ শতাংশ, বিবিধ খাতে ৪.৮০ শতাংশ, সিরামিক খাতে ৪.৪০ শতাংশ, সাধারণ বিমা খাতে ৪.৪০ শতাংশ, বস্ত্র খাতে ২.৭০ শতাংশ, ব্যাংক খাতে ২.৩০ শতাংশ, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ২.২০ শতাংশ, প্রকৌশল খাতে ১.৭০ শতাংশ, জীবন বিমা খাতে ১.৭০ শতাংশ, মিউচুয়াল ফান্ড খাতে ১.৩০ শতাংশ, ওষুধ ও রসায়ন খাতে ১ শতাংশ, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ০.৭০ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ০.৬০ শতাংশ, তথ্যপ্রযুক্তি খাতে ০.৬০ শতাংশ এবং আর্থিক খাতে ০.৪০ শতাংশ দর বেড়েছে।
এদিকে আলোচ্য সপ্তাহটিতে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ট্যানারী খাতে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
























Recent Comments