ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সপ্তাহে অর্থাৎ ১০-১৪ নভেম্বর, ২০২৪ তারিখ পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে ২১ খাতের মধ্যে ১১টি খাতের দর বেড়েছে। বাকি ১০ খাতের দর কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচিত সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে জেনারেল ইন্স্যুরেন্স খাতের। এই খাতে দর বেড়ে ১০.৩৫ পয়েন্টে অবস্থান করছে। এদিকে সপ্তাহজুড়ে লাইফ ইন্স্যুরেন্স খাতের দর ৪.৩৬ পয়েন্ট বেড়ে দ্বিতীয় স্থানে এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতের দর ১.৯৭ পয়েন্ট বেড়ে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও সাপ্তাহিক রিটার্নে দর বৃদ্ধি পাওয়া অন্যান্য খতগুলোর মধ্যে- বিবিধ খাতের দর ১.৬৩ পয়েন্ট, খাদ্য ও আনুষঙ্গিক খাতের দর ১.১৩, সেবা ও আবাসন খাতের দর ১.০৯, টেলিকমিউনিকেশনে ০.৯৪, টেক্সটাইলে ০.৬৩, ট্যানারি খাতে ০.৫৩, ব্যাংক খাতে ০.১৬ পয়েন্ট এবং ওষুধ ও রসায়ন খাতের দর ০.০৫ পয়েন্টে অবস্থান করছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.
































Recent Comments