ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সপ্তাহে অর্থাৎ গত ১৩-১৭ এপ্রিল, ২০২৫ তারিখ পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে ২১ খাতের মধ্যে মাত্র ২টি খাতের দর বেড়েছে। বাকি ১৯টি খাতেই দর কমেছে। আলোচ্য সপ্তাহে মার্কেট রিটার্ন কমে দাঁড়িয়েছে ১.৬৩ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, সাপ্তাহিক রিটার্নে সবচেয়ে বেশি দর কমেছে মিউচুয়াল ফান্ড খাতের। এই খাতে দর কমে ৬.০৫ শতাংশে অবস্থান করছে।
এদিকে সপ্তাহজুড়ে সিরামিক খাতের দর ৬.০৪ শতাংশ কমে দ্বিতীয় স্থানে এবং লাইফ ইন্স্যুরেন্স খাতে ৫.৪০ শতাংশ দর কমে তৃতীয় স্থানে রয়েছে।
সাপ্তাহিক রিটার্নে লোকসানে থাকা অন্যান্য খাতগুলোর মধ্যে- সেবা ও আবাসন খাতের দর ৪.৯০, সিমেন্ট খাতে ৪.১৬, ভ্রমণ ও অবকাশ খাতে ৩.৭৩, আইটি খাতে ৩.৩৮, পাট খাতে ৩.২২, আর্থিক খাতে ৩.১৬, টেক্সটাইল খাতে ৩.০৮, কাগজ ও প্রকাশনা খাতে ২.৯০, ওষুধ ও রসায়ন খাতের দর ২.০৫, প্রকৌশল খাতে দর ১.৯০, ব্যাংক খাতে ১.৬০, বিদ্যুৎ ও জ্বালানি খাতের দর ১.৩৮, ট্যানারি খাতে ০.৯৫, বিবিধ খাতে ০.৭৮, টেলিকমিউনিকেশনে ০.৭২, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ০.৩৯ শতাংশ দর কমেছে।
উল্লেখ, দর বৃদ্ধি পাওয়া দুইটি খাতের মধ্যে কর্পোরেশন বন্ডের দর ১.২৬ এবং জেনারেল ইন্স্যুরেন্স খাতে ০.৭৯ শতাংশ দর বেড়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
























Recent Comments